ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

৭ থেকে ১৫ নভেম্বর এইচএসসি ফল প্রকাশের সম্ভাবনা


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে। ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ বর্তমানে চলমান রয়েছে।


অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা করা হচ্ছে।


তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের এইচএসসি পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। এ কারণে ফল প্রস্তুতের কাজে বাড়তি পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৫ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসে।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত ও পরবর্তী সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো শেষ হয়েছে চলতি মাসের ৯ সেপ্টেম্বর। ফলে ওই অঞ্চলের ফল প্রস্তুতের কাজ অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা পিছিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।


এবার দেশের সাধারণ, মাদরাসা ও কারিগরি—এই তিন ধারার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন।


ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।



এ সম্পর্কিত আরো খবর