ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,  ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজে ইউএই-এর জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: মন্ত্রী পূজার আলপনা না বিপজ্জনক ফাঁদ? ফ্লাইওভারে বাইক চলাচল বন্ধ জয়দেবপুরে আসামি ছিনাতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিভাগে ৫১ হাজার ৪৪২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন আধুনিক বাংলা সুরের রূপকার হাবিব ওয়াহিদের জন্মদিন আজ নাইজেরিয়ান ফুটবলারকে মারধর ক্ষুধা-দারিদ্র্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০২ পিএম

রাষ্ট্রায়ত্ত সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডেটাবেজ সংস্করণ আধুনিকায়নের জন্য টানা দুই দিন অর্থাৎ সম্পূর্ণ ৪৮ ঘণ্টা ব্যাংকটির সব ধরনের সেবাপ্রদান ও লেনদেন লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। সিবিএস আপগ্রেডেশনের বিশেষ প্রযুক্তিগত কাজের কারণে নির্ধারিত সময়ে সোনালী ব্যাংকের নিয়মিত শাখা ব্যাংকিং কার্যক্রম, ডিজিটাল পেমেন্ট, এটিএম বুথ সেবা এবং অনলাইন ব্যাংকিং লেনদেনে সাময়িক বিঘ্ন ঘটবে। আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা পর্যন্ত টানা দুই দিন ধরে এই প্রযুক্তিগত আধুনিকায়ন কাজ পরিচালনা করা হবে।


বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংকের সেবা স্থগিত রাখার এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রযুক্তিগত উৎকর্ষতা নিশ্চিত করতে এবং গ্রাহক সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যারের প্রধান ডেটাবেজ সংস্করণ পরিবর্তনের কাজ পরিচালনা করা হবে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত সফটওয়্যারের বিদ্যমান ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ (Oracle 11g) থেকে নতুন ও আধুনিক সংস্করণ ‘ওরাকল ১৯সি’-তে (Oracle 19c) সফলভাবে উন্নীত করা হবে।


নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা বাজলেই ব্যাংকটির সার্ভার সাময়িকভাবে ডাউন করে সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। পরবর্তীতে আগামী ১৭ অক্টোবর শনিবার রাত ১১টায় প্রযুক্তিগত সকল কাজ নিখুঁতভাবে শেষ করার প্রাথমিক সময় নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। আপগ্রেডেশনের এই নির্ধারিত সময়ে দেশের যেকোনো প্রান্তে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা, এটিএম বুথ সেবা, মোবাইল ব্যাংকিং অ্যাপস সুবিধা ও ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত ও অচল থাকবে।


সেবা বন্ধ থাকার কারণে নির্দিষ্ট এই দুই দিন ব্যাংকিং লেনদেন ও কেনাকাটায় সাধারণ গ্রাহকদের সাময়িক ভোগান্তি ও অসুবিধায় পড়তে হতে পারে। এ কারণে গ্রাহকদের সুবিধার্থে জরুরি লেনদেন ও প্রয়োজনীয় ব্যাংকিং কাজ বৃহস্পতিবার রাত ১১টার পূর্বেই শেষ করার জন্য ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পরামর্শ প্রদান করা হচ্ছে। ডেটাবেজ উন্নীতকরণ সম্পন্ন হলে সোনালী ব্যাংকের অনলাইন লেনদেন আগের চেয়ে অনেক বেশি দ্রুত, নিরাপদ ও মানসম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছে কতৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর