ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২৮ এএম

অনলাইন ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এই সময়ে সাধারণ ব্যাংকিং ও লেনদেন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

আজ রোববার (১২ অক্টোবর ২০২৬) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে টানা ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই দিন সাধারণ কার্যদিবসের মতো স্বাভাবিক লেনদেন চালু থাকবে।

 

ব্যাংক বন্ধ থাকার একই সময়ে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যাবতীয় শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

 

তবে পূজার দীর্ঘ ছুটিতে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা এবং বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে এই সেবা নিশ্চিত করতে বলেছে।

 

উল্লেখ্য, এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছিল।

 


এ সম্পর্কিত আরো খবর