ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,  ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজে ইউএই-এর জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: মন্ত্রী পূজার আলপনা না বিপজ্জনক ফাঁদ? ফ্লাইওভারে বাইক চলাচল বন্ধ জয়দেবপুরে আসামি ছিনাতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিভাগে ৫১ হাজার ৪৪২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন আধুনিক বাংলা সুরের রূপকার হাবিব ওয়াহিদের জন্মদিন আজ নাইজেরিয়ান ফুটবলারকে মারধর ক্ষুধা-দারিদ্র্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

জীবাণুমুক্ত থাকতে নিয়মিত হাত ধোয়ার তাগিদ

আজ বিশ্ব হাত ধোয়া দিবস


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ সময় : ৪:২২ পিএম

আজ ১৫ অক্টোবর, বিশ্ব হাত ধোয়া দিবস (গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে)। নানা ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ ও জীবাণুমুক্ত জীবন নিশ্চিতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার স্বাস্থ্যসম্মত অভ্যাস ও গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।


দৈনন্দিন চলাফেরা ও কাজের প্রক্রিয়ায় মানুষের হাতের মাধ্যমে নানা ধরনের মারাত্মক রোগের ক্ষতিকর জীবাণু সবচেয়ে সহজে ছড়াতে পারে। তাই প্রতিবার খাবার খাওয়ার আগে, যেকোনো খাবার প্রস্তুত করার পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এ ছাড়া হাঁচি বা কাশির পরও হাত ভালোভাবে পরিষ্কার করার পরা পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


চিকিৎসকদের মতে, কেবল সাধারণ পানি দিয়ে হাত ধোয়ার চেয়ে সাবান ও পানির সঠিক ব্যবহারের মাধ্যমে হাত পরিষ্কার করলে তা ত্বক থেকে জীবাণু শতভাগ দূর করতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে।


হাত ধোয়ার সঠিক নিয়ম হিসেবে চিকিৎসকরা জানান, হাতের তালু, পেছনের পিঠ, আঙুলের ভেতরের ফাঁক ও নখের চারপাশ ভালোভাবে সাবানের ফেনা দিয়ে ঘষে অন্তত ২০ সেকেন্ড ধরে পরিষ্কার পানিতে হাত ধুতে হবে।


বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো, সর্বস্তরের মানুষের মাঝে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার এই ভালো অভ্যাসটিকে একটি সামাজিক সংস্কৃতি হিসেবে গড়ে তোলা। এই ধরনের ব্যক্তিগত পরিচ্ছন্নতার সচেতন অভ্যাস কেবল নিজেকেই রোগমুক্ত রাখে না, বরং পরিবার ও সমাজের অন্য সদস্যদেরও নানা ক্ষতিকর সংক্রমণ ও ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে বিশেষভাবে সাহায্য করে।


এ সম্পর্কিত আরো খবর