ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,  ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজে ইউএই-এর জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: মন্ত্রী পূজার আলপনা না বিপজ্জনক ফাঁদ? ফ্লাইওভারে বাইক চলাচল বন্ধ জয়দেবপুরে আসামি ছিনাতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিভাগে ৫১ হাজার ৪৪২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন আধুনিক বাংলা সুরের রূপকার হাবিব ওয়াহিদের জন্মদিন আজ নাইজেরিয়ান ফুটবলারকে মারধর ক্ষুধা-দারিদ্র্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ সময় : ৬:১০ পিএম

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে এক পোশাককর্মীকে (২০) নিজ ঘরে স্বামীকে অন্য রুমে আটকে রেখে ভয়াবহ সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। পাশবিক এই ঘটনার পর অভিযুক্তদের প্রতিনিয়ত জীবননাশের হুমকি ও নজরদারির কারণে টানা দুদিন অবরুদ্ধ থাকার পর, অবশেষে স্বজনদের সাহচর্যে ও সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীপুর থানায় গিয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।


থানা সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় স্থানীয় চারজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণী মূলতঃ শেরপুর জেলার বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানে শ্রমে নিয়োজিত আছেন এবং সেখানেই তাঁর স্বামীসহ বসবাস করতেন।


ভুক্তভোগীর দেওয়া বিবরণ থেকে জানা যায়, হানু মার্কেট এলাকার হারুন অর রশিদের বাসায় তারা বিগত ছয় মাস ধরে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় স্বামীর সঙ্গে পরামর্শ করে গত সোমবার তারা বাসা পরিবর্তন করার মনস্থ করেন। সেই অনুযায়ী গৃহকর্তা হারুন অর রশিদকে অগ্রিম তিন মাসের পাওনা পরিশোধ করে ঘরের আসবাবপত্র সরানোর কাজ করছিলেন। এমন সময় স্থানীয় ফারুক ও নয়ন নামের দুই যুবক এসে তাঁর স্বামীকে জোরপূর্বক ডেকে নিয়ে যায়। বহু সময় অতিবাহিত হলেও স্বামী ফিরে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন ওই নারী।


পরবর্তীতে রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ফারুক ও নয়ন আরও দুজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁদের ঘরে বেআইনিভাবে প্রবেশ করে। ফারুক দাবি করে যে, তাঁর স্বামীর কাছে বিপুল টাকা পাওনা রয়েছে এবং তাঁর কথামতো কাজ না করলে স্বামীকে ছাড়া হবে না। একপর্যায়ে প্রতিবাদ জানালে ভুক্তভোগী নারীর হাত-পা রশি দিয়ে বেঁধে ও গলায় ধারালো ছুড়ি উঁচিয়ে চারজনে মিলে পালাক্রমে পাশবিক নির্যাতন চালায়। ভুক্তভোগী নারী আকুতি-মিনতি করলেও পাষণ্ডরা তাঁকে রেহাই দেয়নি।


ঘটনার পর থেকে অভিযুক্তরা তাদের বাসার আশপাশে নিয়মিত সশস্ত্র টহল ও নজরদারি চালাতে থাকে, যার ফলে চরম প্রাণভয়ে ওই দম্পতি দুদিন ধরে ঘর থেকে বের হয়ে থানায় পৌঁছাতে পারেননি। পরবর্তীতে কৌশলে দূরসম্পর্কের স্বজনদের বার্তা পাঠালে স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের উদ্ধার করে নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে গিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম স্পর্শকাতর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পরপরই শ্রীপুর থানার পুলিশ পরিদর্শককে (তদন্ত) সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও আসামিদের দ্রুত গ্রেপ্তারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর