ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ডেভিল হান্ট অপারেশন

ছাত্রলীগের সভাপতি অপু গ্রেফতার


সিকদার রিয়াদ হোসেন অপু। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৮:১১ এএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা উপজেলা শাখার সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপুকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) প্রথম প্রহরের সারে ২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অপু উপজেলা সদর ইউনিয়নের মৃত্যু জামাল হোসেন শিকদারের ছেলে, তিনি দশমিনা উপজেলা ছাত্রলীগের  সভাপতি পদে দায়িত্ব ছিলেন।

থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ৮ নং ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়।

এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৮ জন সহ অজ্ঞাত নামা ৪০-৫০ জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়।

পরে এজাহারের ভিত্তিতে শুক্রবার প্রথম প্রহরে গোপন সাংবাদিক ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশন চালিয়ে নিজ বাড়ি থেকে ওই নেতাকে গ্রেফতার করে থানা পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভাপতিকে গ্রেফতার করে আাদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।


এ সম্পর্কিত আরো খবর