ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

বিএনপির নেতাকে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দাখিলের নির্দেশ জেলা বিএনপির


আনোয়ার হোসেন আনু। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৩:৪০ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদককে সশরীরে উপস্থিত হয়ে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দখিলের নির্দশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা দলটির কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। দলটির জেলা আহবায়ক আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক স্নোশু সরকার কুট্রি স্বাক্ষরিত চিঠি উপজেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক বরাবর প্রেরন করা হয়েছে।

জানা যায় এর আগে গত ৬ ফেব্রুয়ারি  উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক সভায় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ,দলীয় নেতাদের হুমকি, বল প্রয়োগ, অসদাচরনে জন্য উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক  মোঃ রাজিব মিয়ার স্বাক্ষরিত চিঠিতে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়। উক্ত চিঠির অনুবলে শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয় এক সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না মর্মে ৪৮ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু বলেন জেলা বিএনপি থেকে কোন চিঠি পাইনি । আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমার বিরুদ্ধে এটি একটি অপপ্রচার। আমি সংগঠনের সাংগঠনিক নিয়ম ভঙ্গ করিনি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রাজিব মিয়া বলেন জেলা বিএনপির আহবায়ক/সদস্য সচিব স্বাক্ষরিত চিঠি হতে পেয়েছি। উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনুর কাছে পৌছে দিয়েছি।

জেলা বিএনপির আহবায়ক/সদস্য সচিব  মুঠোফোনে জানান, জাতিয়তাবাদী দল বিএনপি সবসময় গনতন্ত্রে বিশ্বাসী । দলের বদনাম হয় এমন কোন উশৃঙ্খল, বেয়াদব ব্যক্তি দলে আশ্রয় পাবেনা। উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদকের ৬ ফেব্রুয়ারি প্রেরিত চিঠির অনুবলে শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির জরুরী সভায় দশমিনা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদকের দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরন, হুমকি বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবেনা মর্মে ৪৮ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিলের চিঠি দেয়া হয়েছে। আরো বলেন সন্তষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।


এ সম্পর্কিত আরো খবর