ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেরপুরে ভারতীয় মদসহ গ্রেফতার -১


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ৮:৫০ এএম

শেরপুর প্রতিনিধি 
শেরপুরের নালিতাবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ১৬ মার্চ রবিবার ভোরে উপজেলার পলাশিকুড়া এলাকা হইতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ মোঃ আনিচ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ আনিচ শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত. কাশেম আলীর ছেলে। 
 
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) শাজাহান, মেহেদী হাসান, মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে নির্মাণধীন হযরত মেম্বারের বাড়ির সম্মুখ পাকা সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আনিচকে আটক করে। পরে তার কাছ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর