ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা বৃদ্ধকে গণপিটুনি


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৩:৩৭ পিএম

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেহের আলী নামে ৫৬ বছরের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী। গ্রেফতার মেহের আলী একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে ওই ছাত্রী আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় পাশে তামাক ক্ষেতে কাজ করতে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে তামাক ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে বৃদ্ধ মেহেরকে হাতেনাতে আটক করে  গণপিটুনি দেন।  গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুকে ধর্ষণচেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।


এ সম্পর্কিত আরো খবর