ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,  ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার গণপূর্ত থেকে রাজউক: ধর্মীয় লেবাসের আড়ালে শত কোটি টাকার ঘুস বাণিজ্য পালিয়ে যাওয়া স্বৈরাচার পয়সা দিচ্ছে, দেশের ভেতর অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব, পানির হিস্যা আদায় করা হবে: প্রধানমন্ত্রী বিনিয়োগ সম্মেলন স্থগিত ও নিরাপত্তাঝুঁকি: তীব্র চ্যালেঞ্জের মুখে সৌদি যুবরাজ ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা চোরাচালান: ১ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে নিহত ১৪

৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা চোরাচালান: ১ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৪৮ পিএম

প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের চাঞ্চল্যকর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ১ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ প্রদান করেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ ও মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এবং শুনানির পূর্বমুহূর্তে তাকে এজলাসে তোলা হয়।


শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে জানান যে, ৬৭৮ কোটি টাকার অবৈধ লেনদেন ও মানিলন্ডারিংয়ের সত্যতা নিরূপণ এবং ব্যাংক হিসাবের নথিপত্র পর্যালোচনার জন্য আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন পুরোপুরি বাতিল ও জামিন চেয়ে জোর সওয়াল করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের কড়া বিরোধিতা করে সর্বোচ্চ ৩ দিনের রিমান্ড বহাল রাখার প্রার্থনা জানান। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষে আদালত আসামির জামিন আবেদন সরাসরি নামঞ্জুর করে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম।


উল্লেখ্য, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত বছরের নভেম্বর মাসে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে গুলশান থানায় এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে বৈধ এলসির বাইরে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা করা হয়েছে, যার পক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন হত্যা মামলায় দীর্ঘদিন কারাবাস শেষে গত বছরের ১ অক্টোবর জামিনে মুক্তি পেয়েছিলেন দিলীপ আগরওয়ালা। 


এ সম্পর্কিত আরো খবর