ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


সাকিবুল হাসান স্বচ্ছ। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৭:০৮ পিএম

নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলশ। রবিবার  রাতে সাকিবুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সোয়াইড় গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সাকিবুল হাসান স্বচ্ছ একজন ইসলাম ধর্মবিরোধী মানুষ। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলেন। গত ১৪ মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ও কমেন্টে নবীকে নিয়ে কটুক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাঁকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন।

পুলিশ আরও জানায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে তিনজন স্বচ্ছ ও তাঁর বোন উম্মে আরা ইসলাম সুখির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় থানায় অবস্থান করা মানুষজন সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবি করে স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তাঁরা থানা থেকে চলে যায়।


এ সম্পর্কিত আরো খবর