সৌদি
আরবের দাম্মামে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক ভয়াবহ হামলার
ঘটনা ঘটেছে। আকস্মিক এই হামলায় অন্তত
একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এয়ারপোর্ট চত্বরে এমন হামলায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি
তৈরি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংবাদ
সংস্থা এএনআই-এর এক প্রতিবেদন
অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায়
কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো
হয়। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন
(জিএসিএ) এই হামলার ঘটনা
এবং হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। জিএসিএ জানায়, আকস্মিক এই হামলায় বিমানবন্দর
চত্বরে থাকা সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে
চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
হামলার
পর পর বিমানবন্দরজুড়ে অতিরিক্ত নিরাপত্তা
জোরদার করা হয়েছে। সৌদি নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় সব ধরনের নিরাপত্তা
তল্লাশি বাড়ানো হয়েছে এবং সংবেদনশীল স্থানগুলোতে বাড়তি পাহারা বসানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটলো এবং এর পেছনে কাদের
হাত রয়েছে, তা খতিয়ে দেখতে
সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এ ধরনের নিরাপত্তা
লঙ্ঘনের ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠী জড়িত কি না, তা
গভীরভাবে খতিয়ে দেখছে সৌদির নিরাপত্তা সংস্থাগুলো।
সৌদি
আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর
হিসেবে পরিচিত। ফলে এই স্পর্শকাতর স্থানে
হামলার ঘটনা দেশটিতে এবং পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তার প্রশ্ন
তুলে দিয়েছে। আন্তর্জাতিক রুটের স্বাভাবিক চলাচল এবং নিরাপত্তা বজায় রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে বিমানবন্দর এলাকার পরিস্থিতি কড়া নজরদারিতে রয়েছে।
(সূত্র:
এএনআই)