ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,  ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তদন্তের আশঙ্কায় ডেমোক্র্যাটদের প্রতি ইলন মাস্কের হুঁশিয়ারি হরমুজে কুয়েতি তেল ট্যাংকারে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ক্রুরা ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের সমালোচনায় ক্ষুব্ধ ম্যাক্রোঁ গোপনীয়তা লঙ্ঘনের দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা উপসাগরে মার্কিন কর্মী প্রত্যাহারের খবর ভিত্তিহীন: মার্কিন পররাষ্ট্র দপ্তর বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, স্কোর রেকর্ড ১৭৩ ইশরাকের পদত্যাগ: কী বার্তা দিচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন? বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতিতে বিপাকে বাংলাদেশের পোশাক শিল্প নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬ ৭ দিন পর কারামুক্ত ককরোচ জনতা পার্টির দুই নেতা

৭ উইকেটের পরাজয়, শূন্য হাতে ফিরছে বাংলাদেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১২ এএম

দুবাইয়ের বিখ্যাত শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। সান্ত্বনার জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেই আশা পূরণ করতে পারেনি শান্ত-তাসকিনরা। আফগানিস্তানের ইনিংসে ১২০ রান ছোঁয়ার সাথেই ফাইনালে ওঠার সমীকরণ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮৭ বল হাতে রেখেই সহজ জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে আফগানরা। এই পরাজয়ে সিরিজ থেকে একেবারে শূন্য হাতে খালি মুখে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের।

 

ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ফাইনালের দৌড়ে টিকে থাকতে আগে ব্যাটিং করে বড় স্কোর গড়াই ছিল দলটির পরিকল্পনা। তবে ব্যাটারদের চরম ব্যর্থতায় সেই সিদ্ধান্ত কোনো কাজে আসেনি। ৪২তম ওভারে মাত্র ১৬০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে চোটে পড়া নিয়মিত অধিনায়ক লিটন দাসের বদলি হিসেবে সিরিজে আসা পারভেজ হোসেন ইমনই কেবল লড়াই করেছেন। তিনি ৯৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৭০ রানের ইনিংস উপহার দেন। এছাড়া সাইফ হাসান ৮২ বলে ৪১ এবং নাজমুল হোসেন শান্ত ১৫ রান করেন। ইমন ও সাইফের পঞ্চম উইকেটে গড়া ৯৩ রানের জুটিটি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। দলের চারজন ব্যাটার শূন্য রানে সাজঘরে ফেরেন। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৪টি এবং ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট শিকার করেন।

 

১৬১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৩৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল আফগানিস্তান। পেসার তাসকিন আহমেদ ৩.৫ ওভারে রহমানউল্লাহ গুরবাজকে (৬) এবং সপ্তম ওভারে সেদিকউল্লাহ অটলকে (৪) বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণে নিয়ে যান। ইব্রাহিমকে আউট করে মুস্তাফিজুর রহমান ব্রেকথ্রু দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

 

পরবর্তীতে নতুন ব্যাটার হাশমতউল্লাহ শহীদিকে সঙ্গে নিয়ে বাকি পথটা সহজেই অতিক্রম করেন দলের দায়িত্বশীল ব্যাটার রহমত শাহ। ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৬৬ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। অপর প্রান্তে হাশমতউল্লাহ শহীদি ৩৬ রানে অপরাজিত ছিলেন। সহজ এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান, যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।


এ সম্পর্কিত আরো খবর