ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন আমজনতা দলের তারেক রহমান


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:০২ পিএম

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই বহুমাত্রিক সরকারি সফরে প্রতিনিধিদলের সদস্য হিসেবে সফরসঙ্গী হচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।


রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশেষ বারতায় আমজনতা দলের এই শীর্ষ নেতা নিজেই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাস্যোজ্জ্বল মুহূর্তের আলোকচিত্র প্রকাশ করে তিনি লেখেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।”


সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা টোকিওর ঐতিহাসিক ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।


২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই সরকারি সফরকালে ঢাকা ও টোকিওর মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরে মেট্রোরেলসহ বাংলাদেশে জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পের ব্যয় পুনর্বিবেচনা এবং ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনার পাশাপাশি নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর