ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,  ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিড গান ও ডোপ টেস্ট বন্ধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফন ঠেকানো নিয়ে যা বললেন তাসনিম জারা টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে আজহারীর দীর্ঘ স্ট্যাটাস, সুশাসনের আহ্বান দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭ গুলশানে কিংফিশারে মধ্যরাতের হানা: বিপুল অবৈধ মদ জব্দ মাদ্রাসায় শিশু নির্যাতন উদ্বেগজনক: ৯ মাসে শিকার ১০৯ শিশু পারমাণবিক অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: এলাকা ছাড়তে বহিরাগতদের কঠোর নির্দেশ

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: বিস্তারিত তথ্য চেয়েছে সংসদীয় কমিটি


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:২১ পিএম

সৌদি আরবে দুজন বাংলাদেশি নাগরিকের দণ্ড কার্যকর ও শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশ কনস্যুলার বা দূতাবাসের কোনো কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে গৃহীত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে কমিটিকে লিখিতভাবে অবহিত করার সুপারিশ করা হয়েছে।


রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই কঠোর অবস্থান ও নির্দেশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, এমপি।


বৈঠকে অংশ নেন সংসদীয় কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


সংসদীয় কমিটির প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দণ্ড কার্যকরের বিষয়ে ইতিমধ্যেই সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর পূর্ণাঙ্গ রিপোর্ট স্থায়ী কমিটির কাছে পেশ করা হবে।


কমিটি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা জোরদারে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয়। পাশাপাশি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সেবা সহজ ও আধুনিক করতে মন্ত্রণালয়ের রূপরেখা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।


বৈঠকে সম্প্রতি ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান পদে আসীন হওয়া এবং পররাষ্ট্র স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


এ সম্পর্কিত আরো খবর