দেশের
বাজারে টানা দুই দফা কমার পর আবারও বড়
লাফ দিয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬
টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি
ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২০
হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ)।
সোমবার
(২ নভেম্বর) সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজারমূল্য
সমন্বয়ের এই সিদ্ধান্ত জানানো
হয়। নতুন নির্ধারিত এই দর সোমবার
সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। এর আগে গত
৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওইদিন ভরিতে ৫ হাজার ৪৮২
টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি
ভরি স্বর্ণের দাম করা হয়েছিল ২ লাখ ১৭
হাজার ৫৯২ টাকা।
বাজুসের
নতুন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি
ভরি (১১.৬৬৪ গ্রাম)
স্বর্ণ কেনাবেচা হবে ২ লাখ ২০
হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি
ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০
হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি
ভরি ১ লাখ ৮১
হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮
হাজার ১৬ টাকা।
স্বর্ণের
দামে বড় ধরণের পরিবর্তন
ও উর্ধগতি দেখা গেলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের দর অনুযায়ী ভ্যাটসহ
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৪৯৯
টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি
ভরি ৩ হাজার ৩৮৩
টাকা, ১৮ ক্যারেটের প্রতি
ভরি ২ হাজার ৯১৬
টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২১৬
টাকায়।