ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম ধাপে ৮ ব্যাংক দিচ্ছে ১,৭০০ কোটি টাকা, সিটি গ্রুপের জন্য আইন শিথিল ঋণের টাকায় নদী রক্ষা শেখার বিদেশ ভ্রমণ প্রস্তাব বাতিল করল একনেক চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চুরি রোধে অভিনব উদ্যোগ: দক্ষিণ সিটিতে বসল ২০০ কেজি ওজনের ডাস্টবিন বাংলাদেশে অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নে চীনা বিনিয়োগের সুযোগ: মীর শাহে আলম মার্কিন ও ইসরায়েলি রাজনীতিতে বড় ধাক্কা: শেষের শুরু ট্রাম্প-নেতানিয়াহুর? আগাম সমন্বয়ে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা দেবে ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও নিজের সফলতা নিয়ে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প সোনালী ব্যাংকের দুই শাখায় ঝুলছে বৃদ্ধার নামে ঋণের বোঝা, নেপথ্যে বড় জালিয়াতি ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

নড়াইলে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচা খুন


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০৬ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপুরি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে চাচা হাসানুর শেখ (৪০) নৃশংসভাবে খুন হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের হত্যা শেখের ছেলে। মর্মান্তিক এই ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম শোকের মাতম চলছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুপুরি গাছে পানি দেওয়া নিয়ে হাসানুর শেখের সঙ্গে তাঁর পরিবারের সদস্য মামুন শেখ, আরমান শেখ (পিতা: হাসদেল শেখ) ও হাসদেল শেখসহ (পিতা: জব্বার শেখ) প্রায় ৭ থেকে ৮ জনের বাগবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মামুন শেখ হুট করেই দেশীয় ধারালো অস্ত্র (ভেলা) দিয়ে হাসানুর শেখকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।


এ সময় হাসানুরের আর্তচিৎকারে স্থানীয় ও পরিবারের স্বজনরা দ্রুত এগিয়ে এসে রক্তাত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে তাঁকে অবিলম্বে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসানুরকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর