ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লার বউ বাজার রোডে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী প্রথম ধাপে ৮ ব্যাংক দিচ্ছে ১,৭০০ কোটি টাকা, সিটি গ্রুপের জন্য আইন শিথিল ঋণের টাকায় নদী রক্ষা শেখার বিদেশ ভ্রমণ প্রস্তাব বাতিল করল একনেক চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চুরি রোধে অভিনব উদ্যোগ: দক্ষিণ সিটিতে বসল ২০০ কেজি ওজনের ডাস্টবিন বাংলাদেশে অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নে চীনা বিনিয়োগের সুযোগ: মীর শাহে আলম মার্কিন ও ইসরায়েলি রাজনীতিতে বড় ধাক্কা: শেষের শুরু ট্রাম্প-নেতানিয়াহুর? আগাম সমন্বয়ে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা দেবে ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও নিজের সফলতা নিয়ে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প সোনালী ব্যাংকের দুই শাখায় ঝুলছে বৃদ্ধার নামে ঋণের বোঝা, নেপথ্যে বড় জালিয়াতি

চুরি রোধে অভিনব উদ্যোগ: দক্ষিণ সিটিতে বসল ২০০ কেজি ওজনের ডাস্টবিন


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৬:২০ পিএম

রাজধানীর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ করতে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অতীতের মতো ডাস্টবিন চুরির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে এবার প্রায় ২০০ থেকে ২৫০ কেজি ওজনের ৬০০টি নতুন ওয়েস্ট বিন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে। ফাইবার ও সিমেন্টের তৈরি বিশেষ বৈশিষ্ট্যের এই বিনগুলোর কোনো পুনর্বিক্রয়মূল্য না থাকায় চুরি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সায়েদাবাদ বাস টার্মিনাল, ধানমন্ডি লেক, মগবাজার, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই ওয়েস্ট বিনগুলো বসানো হয়েছে। নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষ বলছেন, যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা রোধে এটি অত্যন্ত চমৎকার একটি পদক্ষেপ। স্থানীয় এক পথচারীর মতে, কেউ কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে তা তুলে সরাসরি এই বিনগুলোতে ফেলতে পারবেন। এছাড়া আগের মতো রাতারাতি এসব বিন চুরি হয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় সরকারের অতিরিক্ত অর্থ অপচয়ও বন্ধ হবে।


এর আগে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাব ও চুরির কারণে তা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার জানান, “আমরা আগেও ডাস্টবিন স্থাপন করেছিলাম, কিন্তু সেগুলো টেকসই না হওয়ায় চুরি হয়ে যেত। তবে নতুন এই বিনগুলো ফাইবার ও সিমেন্ট দিয়ে তৈরি হওয়ায় এর কোনো রিসেল ভ্যালু বা পুনর্বিক্রয়মূল্য নেই। ফলে কেউ এটি চুরি করে নিয়ে গেলেও কোনো লাভ না পেয়ে একসময় ফেলে দিতে বাধ্য হবে।”


শুধু সাধারণ এলাকাই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালাম জানান, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা ময়লা ফেলার সঠিক অভ্যাস বজায় রাখতে পারে। আগের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরো দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অলিগলিতে পর্যায়ক্রমে এই ভারী ও টেকসই ওয়েস্ট বিন স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ফুটপাত বা রাস্তায় বর্জ্য ফেলা পুরোপুরি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর