ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,  ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকশা বহির্ভূত ভবন রক্ষা ও নজিরবিহীন রাজউক দুর্নীতি প্রটোকল ভেঙে জনতার সাগরে হেঁটে মানিক মিয়ায় প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করে গণতন্ত্রকামী মানুষকে দমানো যাবে না: প্রধানমন্ত্রী রিমান্ড শেষ: তাহসিফ হত্যা মামলায় কারাগারে দীপ নবাবগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রকে পুকুরপাড়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৭৪ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বগুড়া খাদ্য অফিসে বহাল তবিয়তে শহিদুল কুমিল্লায় বছরে ১২০টি হত্যাকাণ্ড, অপরাধের ঊর্ধ্বগতিতে চরম উদ্বেগ ৭ নভেম্বরের আদর্শ ধারণ করেই ২০২৪-এর বিপ্লব সফল হয়েছে: রিজভী গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি ও নতুন সুযোগ-সুবিধার ঐতিহাসিক ঘোষণা প্রধানমন্ত্রীর

রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা অরোরা


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৪১ এএম

বলিউড অঙ্গনে গুঞ্জন আর রোমাঞ্চকর খবর যেন নিত্যদিনের সঙ্গী। এবার ভক্তদের চোখ কপালে তুলে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় তারকা মালাইকা অরোরা। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রার জমকালো দীপাবলি পার্টিতে নিজের কথিত প্রেমিক হর্ষ মেহতাকে সঙ্গে নিয়ে হাজির হয়ে নতুন করে চর্চার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। যদিও অনুষ্ঠানস্থলে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেননি তারা, তবে পাপারাজ্জিদের তীক্ষ্ণ নজর এড়াতে পারেননি এই জুটি।


খবর এনডিটিভির। ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গেছে, পার্টিতে প্রথমে একাই প্রবেশ করেন এবং ছবি তোলেন মালাইকা। তবে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তিনি ইশারায় হর্ষ মেহতাকে কাছে ডাকেন এবং পরবর্তীতে দুজনে একসঙ্গেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পার্টিতে প্রস্থান করার আগে হর্ষ আলোকচিত্রীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তাদের দিকে তাকিয়ে থাম্বস-আপ দেখান। এদিনের অনুষ্ঠানে মালাইকার ফ্যাশনেও ছিল বিশেষ চমক; সাদা শার্টের সঙ্গে গোলাপি ও সাদার মিশেলে এক দারুণ লেহেঙ্গায় তাকে বেশ নজরকাড়া লাগছিল।


বিশেষ করে, একই অনুষ্ঠানে মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। তবে একই ছাদের নিচে সাবেক এই জুটির মুখোমুখি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।


নজর কেড়েছেন যিনি, সেই হর্ষ মেহতা পেশায় একজন সফল হীরার ব্যবসায়ী। তার বয়স ৩৩ বছর। এর আগে গত বছরের অক্টোবর মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিত কনসার্টে মালাইকার সঙ্গে তাকে প্রথম দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে গল্প করতে দেখা গেলেও সে সময় তারা আলাদাভাবে অনুষ্ঠানস্থল ছাড়েন।


চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালি ভ্রমণেও একসঙ্গে দেখা মিলেছিল তাদের। ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে তোলা তাদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে হর্ষের তোলা সেলফিতে মালাইকাকে তার দিকে কিছুটা ঝুঁকে থাকতে দেখা যায়। এরপর মার্চ মাসে মুম্বাইয়ে অভিনেত্রী কৃতিকা কামরা ও গৌরব কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানেও এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল, যদিও সেবারও তারা ক্যামেরার ফ্ল্যাশ লাইট এড়িয়ে চলেন।


উল্লেখ্য, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর গত বছর সেই সম্পর্কে ইতি টানেন মালাইকা। তারও আগে ১৯৯৮ সালে অভিনেতা ও নির্মাতা আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে এবং তাদের একমাত্র সন্তান হলেন আরহান খান।


(সূত্র: এনডিটিভি ও ডিএনএ ইন্ডিয়া)


এ সম্পর্কিত আরো খবর