ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে ইফতার আয়োজন করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত -১


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৩:১৯ এএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যুর পর এনায়েতপুর থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা বিএনপি। 


বুধবার (১৯ মার্চ) গভীর রাতে এ তথ্য জানানো হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে। এর আগে বুধবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়। পদ স্থগিত হওয়া নেতারা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার। তদন্ত কমিটির সদস্যরা হলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।




চিঠিতে বলা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনার প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্যসচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্তপূর্বক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।



উল্লেখ‌্য, মঙ্গলবার সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সাত নেতাকর্মী আহত হন। বুধবার রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (৩৫) মৃত্যু হয়। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর