ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক পুরুষ দিবসের এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “The Future Is Everyone” অর্থাৎ “ভবিষ্যৎ সবার”—এর সঙ্গে সংহতি প্রকাশ করে এবং বাংলাদেশে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন ও সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সামাজিক ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে আজ ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালিত হয়েছে।


সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসাইন। উদ্বোধন শেষে প্রেস ক্লাব ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে। র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত পথসভা ও সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল বলেন, "আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য কেবল সভা-সমাবেশে সীমাবদ্ধ না রেখে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। বর্তমানে লোকলজ্জা ও প্রচলিত আইনের বৈষম্যের কারণে অসংখ্য পুরুষ পারিবারিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে-বাইরে মানবেতর জীবনযাপন করছেন। কোনো যাচাই-বাছাই ছাড়াই অভিযোগের ভিত্তিতে পুরুষকে গ্রেপ্তারের বিধান মৌলিক অধিকারের পরিপন্থী, যার সুযোগ নিয়ে কাবিন ব্যবসার মতো অপতৎপরতা বাড়ছে। আইনি বৈষম্য দূর করতে এবং লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।"


অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার’-এর সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে লিঙ্গ-নিরপেক্ষ আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, "বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও বিশ্বাস করি ভবিষ্যৎ সবার। কিন্তু বাংলাদেশে প্রকৃত সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন করতে হবে। অপরাধ ও বিচারের ক্ষেত্রে নারী ও পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান আইন এবং সমান শাস্তির বিধান থাকতে হবে। বর্তমানে একতরফা আইনের অপব্যবহারের ফলে অসংখ্য নিরপরাধ পুরুষ যে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন, তা বন্ধ করে সবার জন্য সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল দাবি।"


উক্ত র‍্যালি, পথসভা ও সেমিনারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সেক্রেটারি মহিউদ্দিন খোকন, আলমগীর হোসেন, ইয়াসির আরাফাত, সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার আশিকুজ্জামান, নুরুজ্জামান এবং সদস্য রাকিবসহ শতাধিক নেতাকর্মী।


উপস্থিত বক্তারা একমত পোষণ করে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পুরুষের অবদান অনস্বীকার্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ও আইনি কাঠামোতে পুরুষরা আজ চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাষ্ট্রের উচিত অবিলম্বে প্রচলিত একপক্ষীয় আইন সংস্কার করে লিঙ্গ-নিরপেক্ষ আইন চালু করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং বিচারের ক্ষেত্রে নারী-পুরুষ সবার সমান অধিকার ও সমান শাস্তির বিধান নিশ্চিত করা।


সবশেষে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাউসার হোসাইন লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন ও পুরুষের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের চলমান আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


এ সম্পর্কিত আরো খবর