ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৫৭ পিএম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এই ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এরপর তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন এবং সবাই মিলে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।


এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি এবং পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।


এ সম্পর্কিত আরো খবর