ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

ঐতিহাসিক রায় আইসিজের

ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৩৬ পিএম

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচার মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার ঘোষিত রায়ে এই কথা বলেছেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আসা এই ঐতিহাসিক রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের বিচারিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক জবাবদিহির প্রশ্নে এক যুগান্তকারী অধ্যায় যুক্ত করেছে।


নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তিনি আরও জানান, তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।


জেনোসাইডের লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তার মতে, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল এবং একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।


আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইডের লক্ষ্য নিয়ে কাজ করেছে।


২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা, এবং এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসান চরে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে আছে।


রোহিঙ্গাদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।


এ সম্পর্কিত আরো খবর