ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো?


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

দীর্ঘদিন পর দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত কূটনৈতিক সময় পার করলেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর সঙ্গে পৃথক সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন ও ভারতের শীর্ষ কূটনীতিকরা। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এসব আলোচনায়।



পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই ধারাবাহিক বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন এবং ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তাঁরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ড. খলিলুর রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন। এ কারণেই বিভিন্ন রাষ্ট্র এবং সংস্থার হাইকমিশনার ও কূটনীতিকরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকগুলোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।


বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।


অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক শেষে জানান, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া দূতদের বক্তব্যে মূলত সৌজন্য সাক্ষাতের বিষয়টিই প্রাধান্য পেয়েছে।


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক শেষে বলেন, সত্যি বলতে আমি এখানে এসেছি ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার যে দায়িত্ব ও অবস্থান— আমি এ সুযোগটি নিয়েছি। কারণ, তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারাটা ছিল দারুণ আনন্দের।


তিনি বলেন, এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি আর কোনো প্রশ্ন নেব না। আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। দয়া করে আমিও অনুরোধ করছি, আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। আমি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই, আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন।


জাতিসংঘের সংস্কার প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী আরও বলেন, উনি দ্বৈত ভূমিকায় থাকলেও শুধুমাত্র সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ওনার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি সংস্কার বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ, সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।


এ সম্পর্কিত আরো খবর