ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৪২ পিএম

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ দ্রুত এগিয়ে চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের ৩০ কোটির বেশি বই ছাপা হচ্ছে, যার মধ্যে প্রাক-প্রাথমিকের সব বইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বই সরবরাহের এই অগ্রগতি নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর প্রস্তুতিকে আরও জোরালো করেছে এবং শিক্ষা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি এনেছে।


প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে, আর ইবতেদায়ি স্তরের কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে সবচেয়ে বেশি বই থাকা মাধ্যমিক স্তরের ৭৭ শতাংশ এখন পর্যন্ত উপজেলায় সরবরাহ করা হয়েছে, আর অবশিষ্ট বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।


এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে এবং ইতিমধ্যে ৯৮ ভাগ প্রাথমিকের বই উপজেলায় পৌঁছে গেছে। মাধ্যমিকের প্রিন্টিং এখন পুরোদমে চলছে এবং এখন পর্যন্ত ৭৭ শতাংশ মাধ্যমিকের বইও উপজেলায় পৌঁছে গেছে; ৩০ নভেম্বরের মধ্যেই শতভাগ বই পৌঁছে দিতে পারলে তা একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক এই চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ছাপা হবে ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই, মাদ্রাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপানো হবে, যার মধ্যে নবম শ্রেণির বই ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই রয়েছে।


এনসিটিবির ১৬ নভেম্বরের হিসাব অনুযায়ী, চার স্তরের মধ্যে প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি পাঠ্যপুস্তকের ফর্ম ছাপা, বাঁধাই ও পিডিআই কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ফর্ম ছাপা ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ ও পিডিআই ৯৭ দশমিক ২৮ শতাংশ শেষ হয়েছে এবং ২৯ অক্টোবরের মধ্যেই প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছে গেছে, বাকি বই ২০ নভেম্বরের মধ্যে পাঠানোর লক্ষ্য রয়েছে।


মাদ্রাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪টি বইয়ের ফর্ম ছাপা ৯৬ দশমিক ৯১ শতাংশ, বাঁধাই ৯৩ দশমিক ৬৭ শতাংশ ও পিডিআই ৯২ দশমিক ৩৪ শতাংশ অর্থাৎ ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি বই থাকা মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের ফর্ম ছাপা ৮২ দশমিক ৩৭ শতাংশ, বাঁধাই ৮০ দশমিক ২১ শতাংশ ও পিডিআই ৭৭ দশমিক ১২ শতাংশ সম্পন্ন হয়েছে এবং ৭৭ শতাংশ উপজেলায় পৌঁছেছে, যেখানে ৪৯টি মুদ্রণপ্রতিষ্ঠান কাজ শেষ করেছে এবং ৩০ নভেম্বরের মধ্যে ৯০ শতাংশের বেশি বই ও কিছু বাকি থাকলে ডিসেম্বরের প্রথমার্ধে পৌঁছানোর আশা করা হচ্ছে।


পাঠ্যবইয়ের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হচ্ছে না জানিয়ে এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বলেন, নতুন বছরের প্রথম দিনেই বই দিতে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব নিবিড়ভাবে তদারকি করছেন ও নিয়মিত পরিদর্শন চালাচ্ছেন। ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় বই পৌঁছাতে এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর