ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপালঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, অস্ত্র লুট এবং (গণ পরিবহন) বাসে আগুন, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা, পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ বাজার রেল স্টেশন সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় হতে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক‌ই স্থানে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।


সভায় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যে কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম রোধে কর্মীদের সজাগ থেকে প্রতিবাদ করার আহবান জানান। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীদের হুঁশিয়ার করে বলেন, আপনারা দেশকে অস্থিতিশীল করবেন না। দেশের মানুষ শান্ত আছে, তাদের শান্তিতে থাকতে দিন। আপনারা দেশকে অস্থিতিশীল করলে বিএনপি সহ দেশবাসী আপনাদের ছেড়ে দেবে না।


এ সম্পর্কিত আরো খবর