ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

ব্যাখ্যাতীত বন্ধ্যত্ব ও মাতৃত্বের লড়াই

সব রিপোর্ট স্বাভাবিক থাকার পরও কেন গর্ভধারণ হয় না?


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৩৮ পিএম

দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন অসংখ্য দম্পতি। অথচ চিকিৎসকের পরামর্শে প্রজননতন্ত্রের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা—যেমন নারীর ডিম্বস্ফোটন, ডিম্বনালীর অবস্থা, জরায়ুর গঠন এবং পুরুষের শুক্রাণুর মান—সবই যখন স্বাভাবিক আসে, তখন দম্পতিদের জন্য তৈরি হয় এক গভীর অনিশ্চয়তা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় 'Unexplained Infertility' বা ব্যাখ্যাতীত বন্ধ্যত্ব। কোনো নির্দিষ্ট রোগ বা ত্রুটি শনাক্ত না হওয়ায় এমন পরিস্থিতি দম্পতিদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।


প্রজনন প্রক্রিয়ার জটিলতা

বিশেষজ্ঞদের মতে, মানবদেহে নতুন প্রাণের সৃষ্টি কোনো সাধারণ জৈবিক ঘটনা নয়, এটি একটি অত্যন্ত জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া। ডিম্বাণু ও শুক্রাণুর সঠিক গুণগত মান, নিখুঁত নিষেখ (Fertilization), ভ্রূণের স্বাভাবিক বিকাশ, জরায়ুর দেওয়ালে ভ্রূণের সফল সংযুক্তি এবং এর সঙ্গে জড়িত অন্যান্য হরমোনাল ভারসাম্য গর্ভধারণের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু প্রচলিত সাধারণ চিকিৎসাগত পরীক্ষায় এই বিষয়গুলোর সবকিছুর অতিসূক্ষ্ম মূল্যায়ন করা সবসময় সম্ভব হয় না। ফলে সব রিপোর্ট স্বাভাবিক থাকা সত্ত্বেও গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে।


কম এএমএইচ (Low AMH) মানেই কি মাতৃত্বের আশা শেষ?

বর্তমান সময়ের আধুনিক ব্যস্ততা ও জীবনযাত্রার কারণে সন্তান ধারণে বিলম্ব হওয়ায় অনেক নারীই AMH (Anti-Müllerian Hormone) পরীক্ষা করিয়ে থাকেন। এই হরমোনটি মূলত ডিম্বাশয়ে ডিম্বাণুর মজুদ বা রিজার্ভ সম্পর্কে ধারণা দেয়। তবে চিকিৎসকদের স্পষ্ট মত হলো, এএমএইচ কম হওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট নারী কখনোই মা হতে পারবেন না। মূলত নারীর বয়স, ডিম্বাণুর গুণগত মান, ডিম্বস্ফোটন এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যই গর্ভধারণের মূল সম্ভাবনা নির্ধারণ করে। অনেক ক্ষেত্রে কম এএমএইচ থাকা তরুণ নারীদের ডিম্বাণুর গুণগত মান ভালো থাকায় স্বাভাবিক উপায়ে কিংবা আধুনিক চিকিৎসায় সফলভাবে গর্ভধারণ করা সম্ভব হয়।


চিকিৎসকের পরামর্শ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

ব্যাখ্যাতীত বন্ধ্যত্ব বা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি চূড়ান্ত করার আগে চিকিৎসকরা নিশ্চিত হন যে রোগীর যথাযথ প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে কি না। দম্পতির বয়স, সন্তানহীনতার সময়কাল এবং পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস গভীরভাবে বিবেচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সাজানো হয়।


কিছু দম্পতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাভাবিক পর্যবেক্ষণ, ওভারিয়ান ইনডাকশন (Ovulation Induction)-এর সঙ্গে আইইউআই (IUI) কিংবা অত্যাধুনিক আইভিএফ (IVF)-এর মতো চিকিৎসাপদ্ধতি বিবেচনা করা হতে পারে। তবে বিশেষজ্ঞদের পরিষ্কার বার্তা হলো—প্রতিটি দম্পতির শারীরিক গঠন ও হরমোনজনিত অবস্থা আলাদা, তাই সবার জন্য একই চিকিৎসা উপযোগী নয়। এই ধরনের মানসিক ও শারীরিক দিক থেকে জটিল পরিস্থিতিতে রোগীদের বাস্তবসম্মত ধারণা দেওয়া, সঠিক মানসিক সহযোগিতা প্রদান এবং কোনো ধরনের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অতিরিক্ত চিকিৎসা (Over-treatment) এড়ানো অত্যন্ত জরুরি।


বিশেষজ্ঞের পরামর্শ:

এই বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন দেশের খ্যাতনামা ফার্টিলিটি ও গাইনী বিশেষজ্ঞ—

ডা. হাসনা হোসেন আখী

ফার্টিলিটি ও গাইনী বিশেষজ্ঞ

মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা


এ সম্পর্কিত আরো খবর