ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৮:১৫ পিএম

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের পৈতৃক ও শহরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের মাঝেই এই হামলার ঘটনা ঘটে।


বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ও বিকেলের দিকে নাজিরপুর উপজেলার তারাবুনিয়া এলাকা ও উপজেলা সদরে অবস্থিত সাবেক এই মন্ত্রীর দুটি বাড়িতে পৃথক এ হামলার ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ও সন্ধ্যার দিকে এই হামলার ঘটনাগুলো ঘটে। প্রথমে সন্ধ্যার দিকে উপজেলার মাধাইাঙ্গা ইউনিয়নের তারাবুুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ৫০ থেকে ৬০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত তার শহুরে বাসাবাড়িতেও হামলা চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। তবে দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিক্ষুব্ধ জনতা এই হামলা চালিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আগুন নিভিয়ে ফেলা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর