ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে পুলিশ লাইনের সামনে থেকে চুরি হওয়া পিকআপ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১৪ পিএম

চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের ঠিক সামনে থেকেই পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে চুরি হওয়ার মাত্র সোয়া তিন ঘণ্টার মাথায় বিশেষ অভিযান চালিয়ে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অবশ্য পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে চোর।


বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নগরের কর্ণফুলী থানার ফকিন্নির হাট বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ওই পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে হালিশহরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনের সড়কের পাশে পিকআপ ভ্যানটি পার্কিং করে রেখে পুলিশ সদস্যরা পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। এই সুযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি দ্রুত গাড়িতে উঠে পড়ে এবং সেটি চালিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


খাবার শেষে ফিরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে না পেয়ে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। পাশাপাশি পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করেন। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নিঃশব্দে গাড়িতে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছেন।


সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী থানার ফকিন্নির হাট বাজার এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের আগেই সেখানে গাড়িটি ফেলে রেখে চোর পালিয়ে যায়।


এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিস্তারিত জানানো হবে এবং পলাতক চোরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর