ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৮:২২ পিএম

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হয়ে জীবনের এক মোড় ঘোরানো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক চীনা দম্পতি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে তুরস্কের বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সান্নিধ্যে এসে অবশেষে ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের এই জুটি। তুরস্কের একটি স্থানীয় পরিবারের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের শিক্ষা তাদের চিন্তাজগতে গভীর রেখাপাত করে, যার ফলশ্রুতিতে তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

প্রায় দুই বছর আগে চীনের রাজধানী বেইজিংয়ের সুনির্দিষ্ট চাকরি ছেড়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ঘর ছাড়েন মোইয়ান সং ও তার স্ত্রী লুওশি শু। পৃথিবীর নানা প্রান্তের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার লক্ষ্যেই মূলত এই দীর্ঘ অভিযাত্রা শুরু করেছিলেন তারা। তাদের এই বিশ্বভ্রমণের প্রথম গন্তব্যস্থল ছিল ইন্দোনেশিয়া। সে দেশের সাধারণ মুসলিম জনগোষ্ঠীর উষ্ণ আতিথেয়তা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সুন্দর আচরণ চীনা দম্পতিকে গভীরভাবে আকৃষ্ট করে। মূলত ইন্দোনেশিয়ার মুসলিমদের এই জীবনদর্শনই তাদের মনে ইসলাম ধর্ম সম্পর্কে জানার প্রবল কৌতূহল ও আগ্রহ তৈরি করেছিল।

ভ্রমণ করতে করতে একপর্যায়ে তুরস্কের ঐতিহাসিক আনতালিয়া শহরের কালেইচি এলাকার একটি মনোরম পার্কে অবসরপ্রাপ্ত এক তুর্কি দম্পতি—আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে তাদের আকস্মিক দেখা হয়। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে ভাববিনিময় করেন। পরবর্তীতে ওই তুর্কি দম্পতি তাদের নিজ বাড়িতে একটি ঐতিহ্যবাহী তুর্কি নাশতার উষ্ণ আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে গিয়ে দুই পরিবারের মধ্যে চমৎকার ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

কথোপকথনের একপর্যায়ে চীনা দম্পতি ইসলাম ধর্ম ও এর অনুসারীদের জীবনযাপন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তাদের এই আগ্রহ দেখে তুর্কি দম্পতি আয়সেল তাদের পবিত্র কোরআনের একটি ইংরেজি অনুবাদ কপি উপহার দেন। এই পবিত্র গ্রন্থটি অধ্যয়ন করার পর তাদের জীবনদর্শনে ও চিন্তাভাবনায় বড় ধরনের পরিবর্তন আসে। নিজ দেশে চীন ফিরে যাওয়ার পরও পবিত্র কোরআনের শিক্ষা তাদের মনে গভীরভাবে কাজ করতে থাকে।

অবশেষে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চীন থেকেই তারা ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে বিশেষ আবেগের জায়গা থেকে যে শহরে তুর্কি পরিবারটির সঙ্গে তাদের প্রথম পরিচয় হয়েছিল, সেই আনতালিয়াতেই তারা ইসলাম গ্রহণের জন্য পুনরায় ফিরে আসেন। তুরস্কের আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে সেই তুর্কি পরিবারের উপস্থিতির মাধ্যমেই স্থানীয় ইমামের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। ইসলাম গ্রহণের পর মোইয়ান সং নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ মুরাদ এবং তার স্ত্রী লুওশি শুর নতুন ইসলামী নাম রাখা হয় লায়লা বাতুল।

নতুন জীবনের সূচনার পাশাপাশি কাজি মুহাম্মদ কুশুক তাদের আট বছর আগের পূর্বের বিবাহটি ইসলামী শরিয়াহ ও রীতি অনুযায়ী নতুন করে পড়িয়ে সম্পন্ন করেন। ধর্মান্তরিত এই চীনা দম্পতি বর্তমানে আগের তুলনায় অনেক বেশি মানসিক প্রশান্তি ও আত্মিক শান্তি অনুভব করছেন। তারা বর্তমানে ইসলাম ধর্মের ইতিহাস ও বিধান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই নিয়মিত অধ্যয়ন করছেন। এই চমৎকার পরিচয়ের সূত্র ধরে তুর্কি পরিবারটির সঙ্গে তাদের সম্পর্ক এখন শুধুই বন্ধুত্বের সীমানায় সীমাবদ্ধ নেই, বরং তা এক গভীর পারিবারিক ও আত্মিক বন্ধনে রূপ নিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর