ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৫৮ পিএম

রাজধানী ঢাকার ফুটপাত ও সড়কগুলোকে অবৈধ দখলমুক্ত করে সাধারণ পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। উচ্ছেদ করা স্থানে পুনরায় কোনো হকার বা অবৈধ দখলদারকে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উচ্ছেদ অভিযানের পর কেউ যদি আবারও সেখানে বসার চেষ্টা করে, তবে নতুন করে অভিযান চালানোর পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হবে।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই দৃঢ় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।


সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, রাজধানীর গুলিস্তান, ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন ব্যস্ত এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচল সহজ করতে সরকার কী উদ্যোগ নিয়েছে। উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা পাওয়া গেলেও পরবর্তী সময়ে যাতে আবার ফুটপাত দখল হয়ে না যায়, সে জন্য নিয়মিত তদারকি, স্থায়ী ব্যবস্থাপনা এবং ফুটপাত কেবল পথচারীদের জন্য সংরক্ষিত রাখতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী, তা জানতে চান তিনি।


জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে বিভিন্ন ধরনের ভাসমান দোকান ও হকার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী পুরো রাজধানীতে শৃঙ্খলা ফেরানোর কার্যক্রম চলমান রয়েছে।


দক্ষিণ ঢাকার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) হকার ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে গুলিস্তান ও নিউমার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করছে। পর্যায়ক্রমে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত করা হবে।


উচ্ছেদের পর যাতে পুনরায় ফুটপাত দখল না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও কঠোর তদারকি প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার প্রণীত ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী হকারদের একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই নীতিমালা অনুযায়ী, কেবল নিবন্ধিত হকারদেরই সিটি করপোরেশন নির্ধারিত স্থানে অস্থায়ীভাবে বসার সুযোগ দেওয়া হবে।


হকারদের পুনর্বাসন ও অস্থায়ীভাবে বসানোর প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি আরও বলেন, এক্ষেত্রে অব্যবহৃত সড়ক এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রেখে অবশিষ্ট ফুটপাত বিবেচনা করা হবে। এরই মধ্যে গুলিস্তান এলাকায় ৭৪০ জন হকারের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের নিবন্ধনের আওতায় আনা হবে। উপযুক্ত জায়গা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকার হকারদেরও নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হবে।


প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ফুটপাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর