ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

দেশের সামষ্টিক অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র দুই বছরের ব্যবধানে দেশের রিজার্ভ প্রায় সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং হুন্ডি প্রতিরোধে সরকারের নেওয়া নানা নীতিগত সংস্কার ও কার্যকর উদ্যোগের ফলেই এই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সরকারপ্রধান।


বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান এবং রিজার্ভ শক্তিশালী করতে সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেন।


সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজার্ভের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। সরকারের নানামুখী পদক্ষেপ ও সংস্কারের ফলে ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো দাঁড়িয়েছে।


প্রবাসীদের পাঠানো অর্থের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। দেশের অর্থনীতির এই প্রধান খাতটি চালুর ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই প্রথম পরিকল্পিতভাবে বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, যার সুফল আজ পুরো জাতি ভোগ করছে।


রেমিট্যান্স প্রবাহ গতিশীল রাখতে গৃহীত পদক্ষেপগুলোর কথা জানিয়ে তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন প্রক্রিয়া সহজ করা এবং প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। ফলে বিদেশের বিভিন্ন প্রান্তে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ স্থাপন করা সহজ হচ্ছে। এতে প্রবাসীদের জন্য দেশে অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় অর্থ পাঠানোর খরচও উল্লেখযোগ্য হারে কমে এসেছে।


প্রধানমন্ত্রী আরও জানান, বৈধ পথে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ধরে রাখতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়া, আরও কম খরচে এবং দ্রুততম সময়ে অর্থ পাঠানোর সুবিধার্থে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিশেষ সার্কুলার জারি করেছে।


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে এবং রেমিট্যান্স প্রবাহ নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, আধুনিক প্রযুক্তি ও সহজ মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ সম্পর্কিত আরো খবর