ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকায় রাখছে সরকার: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১৭ পিএম

বিদেশগামী বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের লাগাম টেনে ধরতে বড় উদ্যোগ নিল সরকার। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর স্থগিত প্রক্রিয়া পুনরায় চালুর পাশাপাশি দেশটিতে যাওয়ার সর্বোচ্চ ব্যয় দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি নিশ্চিত করেছে সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষা এবং জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।


সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। তিনি জানান, দেশটিতে যেতে একজন কর্মীর যাতায়াতসহ মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।


প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে সরকারের আলোচনা ও বহুমুখী উদ্যোগ অব্যাহত রয়েছে।


জনশক্তি রপ্তানি খাতে সিন্ডিকেট ও অনিয়মের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেটের এই সমস্যা বা সাধারণ মানুষকে ঠকানোর বিষয়টি ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হয়েছিল এবং পলাতক স্বৈরাচারের সময় তা প্রকট আকার ধারণ করেছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তখনকার লোকজন কীভাবে এ দেশের নিরীহ মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে, তা সবাই দেখেছে।


প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বৈরাচারের তৈরি করা সেই সিন্ডিকেটের কারণেই বিশ্বের অনেকগুলো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে প্রক্রিয়াটি ধীরগতির করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অচলাবস্থা কাটিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর পরিবেশ তৈরি করছে।


উল্লেখ্য, এদিন বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল। গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল এবং সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর