ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

বিরোধীদের ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির আহ্বান জানালেন রাশেদ খাঁন


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫১ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (১৮ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান এবং এমন কর্মসূচি দেওয়া হলে তাতে নিজেও সমর্থন ও সাধুবাদ জানাবেন বলে উল্লেখ করেন।


পোস্টে টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি এবং নাগরিক সেবা ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরে রাশেদ খাঁন উল্লেখ করেন, সেখানে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস পাবেন না। এর ফলে ওই এলাকায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, এমন পরিস্থিতি তৈরি হলে টুঙ্গিপাড়ার সাধারণ মানুষই শেষ পর্যন্ত নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।


বর্তমান সরকারের নীতিগত অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী তার পোস্টে বলেন, বিএনপি সরকার কোনো ধরনের হতাহতের ঘটনায় বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করার কারণেই টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর এপিসিতে করে উদ্ধার করতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। কিন্তু বছর বছর এমন হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো চিরস্থায়ী সমাধান আনা সম্ভব নয়। তাই সেখানকার সাধারণ মানুষকেই নিজেদের স্বার্থে প্রতিরোধ গড়ে তুলতে হবে, অন্যথায় তারা স্থায়ী সমাধান পাবে না বলে তিনি মন্তব্য করেন।


রাশেদ খাঁন আরও লেখেন, সরকার কঠোর হস্তে নাশকতা দমন করতে গিয়ে যদি কোনোক্রমে হতাহতের ঘটনা ঘটে, তবে সেটিকে পুঁজি করে দেশীয় ও আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনীতি করার সুযোগ তৈরি হবে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না বলেই চলমান নৈরাজ্যকে ধৈর্য ধরে রাজনৈতিকভাবেই মোকাবিলা করার নীতি গ্রহণ করেছে। তিনি মনে করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পেটে টান পড়লেই স্থানীয়রা বুঝতে পারবে যে এই নাশকতা বন্ধ করা জরুরি।


বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে রাশেদ খাঁন উল্লেখ করেন, বিরোধীদলগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক লংমার্চ করেছে। এবার তাদের পক্ষ থেকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির ঘোষণা আসা উচিত। বিরোধী দলগুলো এমন কোনো কর্মসূচি ঘোষণা করলে তিনি নিজেও সেটিকে সাধুবাদ ও সমর্থন জানাবেন বলে জানান। এ ছাড়া পোস্টের শেষে তিনি একটি বিশেষ প্রশ্ন তুলে ধরেন—টুঙ্গিপাড়ায় কেন কেবল বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে, সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।


এ সম্পর্কিত আরো খবর