ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ৮:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে বিশ্ব আদালত—আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), তা ‘ন্যায়সঙ্গত নয়’ বলে মনে করে মিয়ানমার। এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চেয়ে রাজধানী নেইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করা হলে দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে এ রায়কে ‘অন্যায্য’ ও ‘ন্যায়সংগত নয়’ বলে মন্তব্য করেন।


এএফপিকে দেওয়া বক্তব্যে খাইং খাইং সোয়ে বলেন, মিয়ানমারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায় যে ১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না এবং রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে। তাঁর ভাষ্যমতে, এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং সে কারণেই এটি ন্যায়সংগতও নয়।


পটভূমি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের আগস্ট মাসের প্রথম দিকে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণ ঘটে। পরে সেই বিস্ফোরণের দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। ওই হামলার প্রতিক্রিয়ায় ওই মাসের মাঝামাঝি সময় থেকে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ভয়াবহ সেই সহিংসতার মুখে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লক্ষাধিক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের আশ্রয় শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।


উল্লেখ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেই মামলার রায় ঘোষণা করা হয় গতকাল ১৯ নভেম্বর।

সূত্র: এএফপি


এ সম্পর্কিত আরো খবর