মো:বাকি অনিক, কুমিল্লা প্রতিনিধি
"ডিসেম্বরের পর অনেক ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর আসবেন না—যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা সহজে ফিরে আসে না " কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর এমন বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তিনি তার বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি রাজনীতিতে ক্ষমতার স্থায়িত্ব, জনগণের আস্থা এবং রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতার বিষয়টি তুলে ধরেছেন।
বক্তব্যে আরও বলেন, রাজনীতিতে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। জনগণের আস্থা ও ভালোবাসাই একজন রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার, গণতন্ত্র এবং জবাবদিহিতার প্রশ্নকে উপেক্ষা করলে তার প্রভাব রাজনীতির ভবিষ্যৎ পথচলায় পড়ে যার উৎকৃষ্ট উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা। ইতিহাস বারবার মনে করিয়ে দেয় যে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করা রাজনৈতিক নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও দেশে ফেরার বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে সময়ই চূড়ান্ত উত্তর দেবে। দেশের আগামী দিনের রাজনীতি কোন পথে এগোবে, তা নির্ভর করবে গণতন্ত্র, আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশা কতটা প্রতিফলিত হচ্ছে তার ওপর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে জনগণের আস্থা, গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে থাকবে।