মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী সদরের খানখানাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুম্মা নামাজের পর রাজবাড়ী সদর চর খানখানাপুর বড় ঈদগাহ মসজিদ কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল এবং সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মজি মোল্লা।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম মেহেদী, খানখানাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ শুভ তালুকদার, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক মুসল্লি।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।