ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের সামনে আগুন, ভিডিও ভাইরাল


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৩৫ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখা কার্যালয়ের সামনে রহস্যজনক অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।


গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাতপরিচয় কে বা কারা শুকনো কাগজ দিয়ে কার্যালয়ের গ্রিলের গেটে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নৈশ প্রহরী ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ব্যাংকের দৌলতদিয়া শাখার বারান্দার ভেতরে মেঝেতে আগুন জ্বলতে দেখা যায় এবং আগুনের কিছু অংশ বারান্দার বাইরেও ছড়িয়ে পড়েছিল বলে উল্লেখ করা হয়।দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, কার্যালয়ের বাইরে লোহার কেচি গেটের সামনে শুকনো কাগজ দিয়ে আগুন দেওয়া হয়েছিল। নাইট গার্ড দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কর্তৃপক্ষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। শাখা ব্যবস্থাপক আরও জানান, বৃহস্পতিবার ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে।


এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগার বিষয়ে তাঁরা অবগত নন এবং এ সংক্রান্ত কোনো খবর তাঁদের জানানো হয়নি।


অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর