ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,  ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৭ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিনবার হামলা, কঠোর প্রতিশোধের ঘোষণা পুতিনের ভারতের ওডিশায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ রুশ হামলায় কিয়েভের তিনটি সেতু ও বিদ্যুৎ অবকাঠামো বিধ্বস্ত, নিহত ৮ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো, বললেন আইজিপি আলী হোসেন ফকির আইসিজের রায় ন্যায়সঙ্গত নয় বলে দাবি মিয়ানমারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ তারেক রহমানের জন্মদিনে মহাস্থানগড়ে বিশেষ দোয়া ও মোনাজাত

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


নিহতরা হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং অপর একটি শিশু। আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাঁদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


দুর্ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং অতিক্রমের সময় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে পর্যটক এক্সপ্রেস ট্রেন সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে কোনো নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে।


কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।


রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও এলাকাজুড়ে।


এ সম্পর্কিত আরো খবর