ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তির প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয় জিটিএ ৬-এর


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫৬ এএম

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজারে আসার পর থেকেই গেমটি নিয়ে গেমিং বিশ্বে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। মুক্তির প্রথম দিনেই জিটিএ ৬ আনুমানিক ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার আয় করেছে বলে জানা গেছে। প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে গেমটির ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে বলে তথ্য দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। বিনোদনজগতের ইতিহাসে অন্যতম বড় বাণিজ্যিক উদ্বোধন হিসেবে দেখা হচ্ছে এই সাফল্যকে।


সেন্সর টাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির দিনেই জিটিএ ৬-এর আয় চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর কাছাকাছি পৌঁছে গেছে। পুরো প্রেক্ষাগৃহ প্রদর্শনকাল মিলিয়ে আলোচিত ওই সিনেমাটি আয় করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। মাত্র এক দিনেই একটি ভিডিও গেমের এমন আকাশছোঁয়া আয় গেমিং শিল্পের ক্রমবর্ধমান শক্তি ও জনপ্রিয়তারই স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।


তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনও আনুষ্ঠানিক বিক্রির কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। যদিও উভয় প্রতিষ্ঠানই গেমটি ঘিরে দর্শক ও গেমারদের আগ্রহকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে। দীর্ঘ অপেক্ষার পর গেমটি হাতে পেয়ে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে কোটি কোটি গেমিং অনুরাগী।


প্রায় তিন দশক ধরে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ধরে রাখা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংযোজন এই জিটিএ ৬। ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী এই গেমে যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান ড্রিম’ ধারণাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। গেমটির পটভূমি সাজানো হয়েছে কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে, যা মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত।


এই গেমে খেলোয়াড়েরা পেশাদার অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ পাবেন। পুরো কাহিনির কেন্দ্রে রয়েছে দুটি প্রধান চরিত্র—লুসিয়া ও তার সঙ্গী জেসন। তাদের অপরাধজগতের নানা ঘটনা, ঝুঁকি ও রোমাঞ্চকে ঘিরেই এগিয়ে যাবে জিটিএ ৬-এর গল্প।


ধারণা করা হচ্ছে, জিটিএ ৬ নির্মাণে ব্যয় হয়েছে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ। সেই হিসাবে এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম হতে পারে। বিশাল বাজেট ও দীর্ঘ সময় নিয়ে তৈরি করা এই গেম শুরু থেকেই বিশ্বব্যাপী গেমিং মহলের কৌতূহলের কেন্দ্রে ছিল।


সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জিটিএ ৬-এর মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশই এসেছে প্লেস্টেশন ৫ সংস্করণ থেকে। আর বাকি বিক্রি হয়েছে এক্সবক্স কনসোলের মাধ্যমে। কনসোল বাজারে গেমটির এমন আধিপত্য নতুন রেকর্ড তৈরিতে বড় ভূমিকা রেখেছে।


গেমটির এই বিপুল জনপ্রিয়তার প্রভাব অন্যান্য গেমের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা বা ধারণা করছে সেন্সর টাওয়ার। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, জিটিএ ৬-এর কারণে খেলোয়াড়েরা অন্য এককভাবে খেলার গেমে বা সিঙ্গেল-প্লেয়ার টাইটেলে ১০ শতাংশ কম সময় ব্যয় করতে পারেন।


এদিকে গেমিং বাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের পূর্বাভাস বলছে, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে ১৯৩৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর মুদ্রাস্ফীতি সমন্বিত ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের আয়ের ঐতিহাসিক রেকর্ড ছাড়াতে গেমটিকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।


এ সম্পর্কিত আরো খবর