ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মিস ইউনিভার্সে মাতৃত্বের গল্প নিয়ে হাজির বাংলাদেশের মাহি


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ১১:০৫ এএম

পিঠে বৃত্তাকার শিল্পকর্মে ফুটে উঠেছে এক নারীর শৈশব, মাতৃত্ব থেকে বার্ধক্যে পৌঁছানোর চিরন্তন গল্প। পরনে লাল-সাদা খাদির শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। দেশীয় ঐতিহ্য আর মায়ের অকৃত্রিম ভালোবাসার গল্প নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে তার অনন্য সাজে উঠে এল মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার গভীর বার্তা।


ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক পর্বে মঞ্চে ওঠেন মাহি। তার পোশাকের মূল ভাবনা ছিল মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন।


মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে সহজে হাঁটাচলার সুবিধার জন্য রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের নকশা। পাশাপাশি এতে রয়েছে ব্লকপ্রিন্টের নিপুণ কাজও।


শাড়ির চেয়েও বিশেষ আকর্ষণ ছিল মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি। এতে দেখানো হয়েছে একটি মেয়েশিশুর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ প্রান্তে এসে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, পুরো কাজটি শেষ করতে সময় পেয়েছিলেন মাত্র তিন দিন। এর মধ্যে দুই দিন ব্যয় করেছেন মাতৃত্বের গল্প তুলে ধরা শিল্পকর্মটি তৈরিতে। আর শাড়িটি তৈরি করেছেন মাত্র এক দিনে।


শাড়ির সঙ্গে মাহির সাজে ছিল সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ঐতিহ্যবাহী অলংকার থেকে অনুপ্রেরণা নিয়ে গয়নাগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। মাত্র সাত দিনে নয়জন কারিগর মিলে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো। প্রতিটি অলংকার হাতে তৈরি করা হয়েছে অত্যন্ত নিপুণতায়।


এদিকে শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তার পোশাক ও সাজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহি জানিয়েছেন, মিথিলার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নিতে পেরেছেন।


এ সম্পর্কিত আরো খবর