ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগ রিপনের


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টার অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি এবং মিথ্যা তথ্য প্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অন্যায় বা অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ মিললে স্বেচ্ছায় রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছেন এই যুবদল নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতেখার আহমেদ রিপনকে জড়িয়ে নানা ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তিনি কখনো ধূমপান পর্যন্ত করেননি, ফলে মাদকের সঙ্গে জড়িত থাকার কোনো প্রশ্নই ওঠে না।

তাঁর দাবি, সৎ বোনের জামাই ব্যক্তিগত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইফতেখার আহমেদ রিপন বলেন, তাঁর বিরুদ্ধে কেউ যদি কোনো অন্যায়, অনিয়ম কিংবা অপকর্মের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেন, তবে তিনি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দেবেন।

এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এই নেতা।


এ সম্পর্কিত আরো খবর