ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,  ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা ও অর্থসহায়তা প্রদান চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট সাশ্রয়ী এইচআইভি প্রতিরোধী ইনজেকশন পৌঁছচ্ছে আফ্রিকায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলা, তদন্তে ধোঁয়াশা গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠিতেও সাড়া মেলেনি: পানিসম্পদমন্ত্রী ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি বিদেশে কর্মীদের আচরণেই নির্ভর করবে দেশের ভাবমূর্তি: প্রধানমন্ত্রী ১ হাজার ৯০৮ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার জিয়াউল আহসানের ফাঁসি ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি রাষ্ট্রপক্ষের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

১১২ কর্মীর যাত্রায় খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৩২ পিএম

সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। দীর্ঘ বিরতির পর স্বচ্ছ ও সাশ্রয়ী উপায়ে শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় অভিবাসন খাতে নতুন আশার সঞ্চার হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ও বিদায়ী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও শ্রমিক পাঠানো শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


এরপর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই এ বাজার আবার খুলেছে। এ ক্ষেত্রে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের মান-মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।


বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ উভয়ের জন্যই অধিক লাভজনক হতো। সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষা একটি বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।


বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে বাংলাদেশ হিসেবেই চিনবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, আপনাদের আচরণ ও কাজের মাধ্যমেই তারা বাংলাদেশকে বিচার করবে। আপনারা যে কোম্পানিতে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে আপনাদের দেখাদেখি তারা আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত হবে এবং তাদের মনে আত্মবিশ্বাস জন্মাবে যে এ দেশের মানুষ ভালো।


সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে এই সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


বক্তব্য শেষে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর এবং বিদায়ী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি আবারও মনে করিয়ে দেন, বিদেশের মাটিতে কর্মীদের কথাবার্তা, আচার-ব্যবহার ও কাজকর্মের ওপরই বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশের সম্মান বজায় রেখে নিয়মকানুন মেনে চলার চেষ্টা করতে হবে।


এ সম্পর্কিত আরো খবর