ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,  ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা ও অর্থসহায়তা প্রদান চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট সাশ্রয়ী এইচআইভি প্রতিরোধী ইনজেকশন পৌঁছচ্ছে আফ্রিকায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলা, তদন্তে ধোঁয়াশা গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠিতেও সাড়া মেলেনি: পানিসম্পদমন্ত্রী ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি বিদেশে কর্মীদের আচরণেই নির্ভর করবে দেশের ভাবমূর্তি: প্রধানমন্ত্রী ১ হাজার ৯০৮ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার জিয়াউল আহসানের ফাঁসি ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি রাষ্ট্রপক্ষের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

গীতিকার মহসীন মেহেদীর থেকে আলাদা থাকার ঘোষণার পর বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও তাঁদের মধ্যে ডিভোর্স হয়নি বলে স্পষ্ট করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্ট্যাটাস সরিয়ে নেওয়া এবং ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি খোলাসা করেছেন এই গায়িকা। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি আলোচনা শোবিজ অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি করেছে।


ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে ন্যান্সি জানিয়েছিলেন, মহসীন মেহেদী এবং তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং একসময়ের পথচলা শেষ হয়েছে। ওই স্ট্যাটাসের পর বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা মুছে ফেলা হয় এবং পরে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট দেখা যায়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আলাপকালে পুরো ঘটনা তুলে ধরেন ন্যান্সি এবং দাবি করেন, তাঁদের ডিভোর্স বা বিচ্ছেদ হয়নি।


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী স্ট্যাটাস সরিয়ে নেওয়া ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে বলেন, ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নেওয়ার কথা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছেন তিনি; তবে এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। ন্যান্সির ভাষ্য, স্ট্যাটাসে তিনি আলাদা হওয়ার কথা লিখলেও শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে তা বুঝতে পারেননি। হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে না পারায় বা নিজের ভুল থেকেই বিভ্রান্তি ঠেকাতে স্ট্যাটাসটি সরিয়ে নেন তিনি।


অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার প্রসঙ্গ টেনে ন্যান্সি জানান, স্ট্যাটাস মুছে ফেলার পরও কিছু মানুষ বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকায় বাধ্য হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। কিছু সংবাদমাধ্যম বিষয়টি এমনভাবে তুলে ধরেছে, যেন বেশ আগেই তাঁদের ডিভোর্স হয়ে গেছে। আপাতত মহসীন মেহেদীর থেকে আলাদা থাকলেও মান-অভিমান করে মানুষ আলাদা থাকে এবং তাঁদের মধ্যকার বিষয়টি ঠিক ততটুকুই বলে জানান তিনি।


উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাজমুন মুনিরা ন্যান্সি।ৃ


এ সম্পর্কিত আরো খবর