ছোট পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই আকস্মিক প্রয়াণে দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, মঙ্গলবার সকালেই এই গুণী অভিনেতার মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সোহেল খান ‘নসীব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে বগুড়ার মমইনে শুটিং চলাকালীন হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।