ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

নিজের দেশে মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ১১:১৩ এএম

বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও মেধার লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করলেন স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ জন প্রতিযোগীর দীর্ঘ যাত্রা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট উঠেছে তার মাথায়। নিজের দেশের মাটিতে এই ঐতিহাসিক সাফল্য বিশ্বজুড়ে বিনোদনপ্রেমীদের নজর কেড়েছে। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় রানারআপ হয়েছেন; পঞ্চমবারের মতো মুকুট জয়ের স্বপ্ন পূরণ না হলেও মঞ্চে তার সাবলীল উপস্থিতি ও বক্তব্য দর্শক-বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ ও বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক এবং স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।


চূড়ান্ত পর্বে বিচারকদের নানা প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস, বাচনভঙ্গি ও মঞ্চে সাবলীল উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সব প্রতিযোগীকে পেছনে ফেলে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।


এই আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপের স্থান অর্জন করেছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।


প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে বিশেষভাবে নজর কেড়েছেন তৃতীয় রানারআপ বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন—বিচারকদের এমন প্রশ্নের জবাবে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।


উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়ার তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।


এ সম্পর্কিত আরো খবর