সিরাজগঞ্জ প্রতিনিধি / : 139
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে
থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সলঙ্গা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক
ও সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন,
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
বুধবার
(২ এপ্রিল) সকালে তাকে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার
করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট
সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র
লুটের ঘটনায় দায়ের করা দুই মামলার এজাহারনামীয় আসামি আলম রেজা। আজ সকালে গোপন সংবাদের
ভিত্তিতে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
আকাশজমিন/আরআর