ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে বিদেশি মদসহ ব্যবসায়ী আটক


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ১:০১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে বিপুল পরিমান বিদেশি মদ সহ মনির হোসেন  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকার নিজ  বাড়ি থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে।


পুলিশ ফাঁড়ির এসআই নিরঞ্জন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী মনিরকে আটক করা হয়েছে। মনির হোসেনের বাড়ি কাঞ্চন পৌরসভার কলাতলি এলাকায় তার পিতার নাম আফরউদ্দিন। 

 

এলাকাবাসী পুলিশ জানায় মাছ ব্যবসায়ী মনির দীর্ঘদিন যাবত মাছ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদ  পুলিশের কাছে ছিলো।  ঘটনায় ভুলতা ফাঁড়ির (ওসি) ইন্সপেক্টর মিজানুর রহমান জানান ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ বোতল বিদেশী মদ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  আর আটকৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর