ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৪:০৯ এএম

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার( এপ্রিল)সকালে সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শিশুতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী।

 সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সাতক্ষীরা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা কালীন যুগ্ম আহবায়ক সরকারি কলেজের সাবেক ভিপি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড.সৈয়দ ইফতেখার আলী।

 

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য দেনবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ,ঢাকসু' সাবেক বিজ্ঞান প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য মো.হাবিবুল ইসলাম হাবিব,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড.মোজাম্মেল হোসেন তোজাম,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হবি,সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সভাপতি তাসকিন আহমেদ চিশতী, সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আর্জেদ, সাবেক সহ-সভাপতি শামিম হেসেন কুরাইশী লাল্টু।

 

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সম্পাদক মির্জা দুদায়েভ মাসুদ খান অর্ঘ সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক সভাপতি হাফিজ আল মাহমুদ লিটু, সাধারণ সম্পাদক আমিনুর মিনু, সাবেক সভাপতি মো.আবু তাহের, সাধারণ সম্পাদক আবেদুল হক মুন্না, সাবেক সভাপতি বাকিবুল ইসলাম রাকিব,সাধারণ সম্পাদক মির্জা রাশেদুজ্জামান রনিসহ সাবেক বর্তমান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর