ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:


কিশোরগঞ্জের বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে কটিয়াদী থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় মঙ্গলবার ( এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫) তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার পর কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করতে যান ওই গৃহবধূর স্বামী। ওই সুযোগে রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন অভিযুক্ত হাকিম। পরে সে ধারালো অস্ত্রের মুখে  ওই গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ করেন। এসময় গৃহবধুর সাথে ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে তার স্বামী সকালে বাড়িতে ফিরে আসলে ঘটনাটি তাকে জানান ওই গৃহবধূ। 

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর